RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

গ্রাফিক্সঃ আরসিটিভি

সাভারের বিরুলিয়ায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সাভার মডেল থানায় অভিযুক্ত বাড়ির মালিক আব্দুল বারেকের (৬৫) বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা।

মামলার বিষয়টির নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. আল-আমিন।

এর আগে মঙ্গলবার দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অভিযুক্ত আব্দুল বারেক সাত বছরের শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাত ১০টার দিকে পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পুলিশ  হেফাজতে নিয়ে যায়। পরে তাকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শিশুটির মামি যুগান্তরকে জানান, শিশুর বাবা ও মা বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করেন। বাবা ও মা কাজে গেলে মঙ্গলবার বিকালে শিশুকে একা পেয়ে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির একটি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির মালিক বারেক। এ ঘটনার পর শিশুটির মা এলে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শিশুটি। এ সময় সে জানায় বাড়ির মালিক বারেক আঙ্কেল তাকে অনেক ব্যথা দিয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

এসআই মো. আল-আমিন জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে’

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১০

শুক্রবার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

১১

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

১২

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

১৩

আগামীকাল দেওয়া হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

১৪

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

১৫

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে

১৭

ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা

১৮

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

চিলমারীতে ১শত টাকার পেট্রোল দেয়ার নির্দেশ, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

২০