আরসিটিভি ডেস্ক 

অপারেশন চলাকালীন সময়ে হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়েছেন রংপুরের বিশিষ্ট নিউরোসার্জারি বিশেষজ্ঞ এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ তোফায়েল হোসেন ভুঁইয়া।
অসুস্থ হওয়ার পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে উন্নত চিকিৎসার জন্য ডা তোফায়েল হোসেন ভুঁইয়াকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় নেয়া হয়েছে।
দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
মন্তব্য করুন