পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে কাজের উদ্দেশ্যে যাওয়া এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ৫০ বিজিবি।

আটক যুবকের নাম সোহাগ ইসলাম (২০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট এলাকার ফতেপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, কিছুদিন আগে কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান সোহাগ ইসলাম। তবে সেখানে স্থায়ীভাবে কাজ না পেয়ে তিনি পুনরায় দেশে ফেরার চেষ্টা করেন। এ সময় ভারতের অভ্যন্তরীণ সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন