RCTV Logo স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

তামিমের নেতৃত্বে বিসিবির প্রথম সভায় যেসব সিদ্ধান্ত হলো

ছবিঃ সংগৃহীত

মাত্র ছয় মাসের মাথায় ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচিত কমিটি। এমন সিদ্ধান্তের নেপথ্যে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে অধিনায়ক করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম এখন নতুন ভূমিকায়। অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও অনিয়মের অভিযোগে তিনিসহ ক্রীড়া সংগঠকদের বড় একটি অংশ সরে দাঁড়ায়। বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি হয়ে গতকাল (মঙ্গলবার) তার নেতৃত্বে প্রথম সভা হয়েছে। এরপর কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র করার কথা জানিয়েছেন সভাপতি তামিম। বিসিবির নানা সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন তানজিল।

প্রথম সভা শেষে নিজেদের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে তানজিল বলেছেন, ‘ব্যাংকের সিগনেটরি (দাপ্তরিক কাজ পরিচালনায় আইনিভাবে অনুমোদিত ব্যক্তি) থাকতে হয়। ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স এবং সিইও থাকবেন। অন্য গ্রুপ থেকে আমাদের সভাপতি (তামিম) এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থাকবেন (সিগনেটরি হিসেবে)।’

অ্যাড-হক কমিটির মেয়াদ তিন মাস, ওই সময়ের ভেতর তারা নতুন নির্বাচনের আয়োজন করবে। ফলে এর মধ্যে আইসিসি ও এসিসিতে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) পদাধিকার বলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম। তানজিল জানিয়েছেন, ‘আইসিসি এবং এসিসিতে প্রতিনিধিত্ব থাকতে হয় বোর্ড থেকে। আমাদের সভাপতি তামিম ইকবালকে মনোনীত করেছি। আইসিসি থেকে তারা আমাদের গাইড করেছেন, যেহেতু আমরা একটি অ্যাড-হক কমিটি, নির্বাচিত কমিটি না, তাই সিইও থাকলে ভালো হয়। সেটাও আজকে আমরা অনুমোদন করেছি।’

এ ছাড়া আগামী বুধবার বাংলাদেশে দুই ফরম্যাটের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। সেই সিরিজ ও লিগ্যাল কাউন্সিল নিয়ে তানজিল জানান, ‘নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও আমরা আপডেট নিয়েছি। আগামী সভায় বিস্তারিত আলাপ করব।’ একইভাবে লিগ্যাল কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েও পরের সভায় আলোচনার কথা রয়েছে। সেই সভাও হবে বুধবার।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে’

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১০

শুক্রবার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

১১

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

১২

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

১৩

আগামীকাল দেওয়া হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

১৪

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

১৫

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে

১৭

ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা

১৮

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

চিলমারীতে ১শত টাকার পেট্রোল দেয়ার নির্দেশ, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

২০