RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

ছবিঃ সংগৃহীত

কন্টেন্ট নির্মাতা আরএস ফাহিম চৌধুরীকে এবার জুলাই আন্দোলনে মোহাম্মদপুর থানার মাসুদ হোসাইন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ আদেশের কথা জানিয়েছেন।

গত ২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় ‘মবের’ শিকার হন ফাহিম। পরে শাহ আলী থানা পুলিশ এসে ফাহিমকে নিয়ে যায়। এরপর তাকে জুলাই আন্দোলনের গুলশান থানার ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২ এপ্রিল মাসুদ হোসাইন হত্যাচেষ্টা মামলায় ফাহিমকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই মমিনুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আর এস ফাহিমের পক্ষে তার আইনজীবী রবিউল্লাহ জামিন আবেদন করলে তা নাকচ হয়।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র‌্যাব কোয়ার্টারের সামনে মিছিল করছিলেন আন্দোলনকারীরা। বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলি করা হয়। এতে আহত হন মাসুদ হোসাইন। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুকে ইনফেকশন ধরা পড়ায় অপারেশনও করেন।

এ ঘটনায় গত বছরের ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নামে মামলা করেন মাসুদ হোসাইন।

আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেকমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও জুনাইদ আহমেদ পলক, সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপস, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী, হাবিব হাসান, ফয়জুর রহমান বাদশা, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়ক রিয়াজ, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, নায়িকা অপু বিশ্বাস ও মাহিয়া মাহি, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী সাথী, তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০