RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও তিতাস গ্যাসের যৌথ অভিযানে ১৬টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত একতা হাউজিংয়ের দুই নম্বর রোডে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাসের সেন্ট্রাল ভিজিল্যান্সের ম্যানেজার ভিবেক চৌধুরী জানান, সকালে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের দুই নম্বর রোডে অভিযান চালানো হয়। সেখানে একটি মূল লাইন থেকে ১৬টি বাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছিল। আমরা সেই লাইনটি চিহ্নিত করে ১৬টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) সঙ্গে না থাকায় অবৈধ সংযোগ ব্যবহারকারীদের কোনো আর্থিক জরিমানা বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

কারা এই অবৈধ সংযোগ দেয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ সংযোগ কারা দেয়, তা আমাদের সঠিক জানা নেই। তবে আমরা জানতে পেরেছি যে একটি চক্র গভীর রাতে এসব অবৈধ সংযোগ দিয়ে চলে যায়। এই সড়ক ও হাউজিং এলাকায় এর আগেও আমরা বহুবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তিতাস গ্যাসের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে একটি চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে গভীর রাতে এসব অবৈধ সংযোগ দেয়। আবার হয়তো তারাই তথ্য দিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করায়। এখানে ওই চক্রটি যত বেশি লাইন কাটবে, ততই তাদের লাভ; কারণ তারাই আবার নতুন করে টাকা নিয়ে সংযোগ দেওয়ার সুযোগ পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০