RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সম্পত্তির লোভে শালিকাকে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাই অন্তরের বিরুদ্ধে। এ ঘটনায় ধানক্ষেত থেকে শরিফা খাতুন নামের ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা খাতুন (৫) আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শরিফা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মো. অন্তরের বাড়ি উপজেলার লালপুর এলাকায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তিতে বেশি অংশ পাওয়ার লোভে অন্তর তার শ্যালিকা শরিফাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখে।

তিনি আরও জানান, অভিযুক্ত মো. অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০