RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ২:৪২ অপরাহ্ন

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

ছবিঃ সংগৃহীত

মহাকাশ জয়ের পথে এক অনন্য মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস মিশনের চার নভোচারী। যাত্রাপথে পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসলেও এতক্ষণ টেক্সাসের হিউস্টনে অবস্থিত মিশন কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। তবে সেই পরম নির্ভরতার যোগসূত্রটি এবার ছিন্ন হতে যাচ্ছে।

স্থানীয় বিএসটি সময় সোমবার (৬ এপ্রিল) রাত ১১:৪৭ মিনিট যখন আর্টেমিস মহাকাশযানটি চাঁদের উল্টো পিঠে প্রবেশ করবে, তখন বিশাল এই উপগ্রহটিই বাধা হয়ে দাঁড়াবে পৃথিবী ও মহাকাশযানের মাঝখানে। ফলে রেডিও বা লেজার—কোনো মাধ্যমেই আর সিগন্যাল আদান-প্রদান করা সম্ভব হবে না। গভীর মহাকাশের নিস্তব্ধতায় টানা ৪০ মিনিট সম্পূর্ণ একা থাকবেন চার নভোচারী। খবর বিবিসির।

আর্টেমিস পাইলট ভিক্টর গ্লোভার এই সময়টিকে কেবল প্রযুক্তিগত বিচ্ছিন্নতা হিসেবে দেখছেন না। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্ববাসীকে এই সময়টিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,আমরা যখন চাঁদের আড়ালে পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকব, তখন সবাই মিলে আমাদের জন্য প্রার্থনা করুন এবং ইতিবাচক চিন্তা পাঠান। আশা রাখুন যেন আমরা পুনরায় সফলভাবে পৃথিবীর সাথে যুক্ত হতে পারি।

৫০ বছর আগে অ্যাপোলো মিশনের নভোচারীরাও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। ১৯৬৯ সালে যখন নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে পা রাখছিলেন, তখন মাইকেল কলিন্স একাকী কমান্ড মডিউল নিয়ে চাঁদের কক্ষপথে ঘুরছিলেন।

চাঁদের উল্টো পিঠে থাকাকালীন কলিন্সও ৪৮ মিনিট পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলেন। তার আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, সেই সময় তিনি নিজেকে পৃথিবীর সমস্ত জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অনুভব করেছিলেন। তবে তিনি ভীত ছিলেন না; বরং মিশন কন্ট্রোলের অবিরাম নির্দেশনা থেকে দূরে সেই নীরবতাকে তিনি ‘প্রশান্তির’ বলে অভিহিত করেছিলেন।

আর্টেমিস মিশনের এই ৪০ মিনিট কেবল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, বরং মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে মানুষের সাহস ও একাকীত্বের এক নতুন অধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০