RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ১:৩১ অপরাহ্ন

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

ছবিঃ সংগৃহীত

মায়োরকার কাছে ২-১ গোলে হারার পর লা লিগায় শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই হারের চেয়ে রিয়ালের জন্য এখন বেশি চিন্তার বিষয় কিলিয়ান এমবাপ্পের বর্তমান ফর্ম। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে এমবাপ্পের গোলহীনতা দলের উদ্বেগ বাড়াচ্ছে।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল, হাতে ম্যাচ বাকি মাত্র ৮টি। এই অবস্থায় লিগ শিরোপা ধরে রাখা রিয়ালের জন্য বেশ কঠিনই বলা যায়। তাছাড়া এমবাপ্পের ফর্মহীনতা রিয়াল ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

ফুটবলের পরিসংখ্যান বিশ্লেষক ‘স্ট্যাটস ফুট’ তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা শেষ ৫টি ম্যাচে এমবাপ্পে গোল করতে পারেননি। তারা আরও জানিয়েছে, এই ৫ ম্যাচের গোলহীনতা রিয়াল জার্সিতে তার সর্বোচ্চ গোলশূন্য রেকর্ডের সমান। এর আগে তিনি এমন দীর্ঘ গোলশূন্য সময় পার করেছিলেন ২০২৫ সালের এপ্রিলে।

বিশেষ করে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ, ওসাসুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সর্বশেষ মায়োরকার বিপক্ষে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। এছাড়া চোটের কারণে কয়েকটি ম্যাচে মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০