RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

ছবিঃ সংগৃহীত

সেনেগাল ও মরক্কোর আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনাল ঘিরে বিতর্ক থামছেই না। নতুন করে সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়িয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

গত জানুয়ারিতে উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে ১-০ ব্যবধানে জয় পায় সেনেগাল। তবে এর আগে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে তারা মাঠ ছেড়ে চলে যায়। পরে মরক্কোর অভিযোগের ভিত্তিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ঘটনাটিকে ‘ম্যাচ বর্জন’ হিসেবে ধরে নিয়ে সেনেগালের শিরোপা বাতিল করে। একই সঙ্গে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও সেনেগাল এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করেছে, যার ফল এখনো জানা যায়নি।

এদিকে মরক্কোর সাংবাদিক ইউসেফ আল-তামসামানি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় দাবি করেছেন, ফাইনালের পর সেনেগালের খেলোয়াড়রা ডোপিং পরীক্ষায় অংশ নেয়নি। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) এ বিষয়ে কী ভূমিকা রাখছে।

তার মতে, পুরস্কার বিতরণের মাত্র ৩৫ মিনিট পরই সেনেগালের দল রাবাতের প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়াম ত্যাগ করে, যা ডোপ টেস্ট সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় নয়। তিনি আরও জানান, এ বিষয়ে তার ব্রাসেলসভিত্তিক একটি সূত্র সিএএফ ও ওয়াডার সঙ্গে যোগাযোগ করলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, ডোপিং পরীক্ষা এড়িয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ বাড়ছে এবং সেনেগাল ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ কিছু সমস্যার তথ্যও তার কাছে রয়েছে।

উল্লেখ্য, বড় কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচের পর ডোপিং পরীক্ষা বাধ্যতামূলক। সিএএফ ও ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে প্রতিটি দল থেকে অন্তত দুজন খেলোয়াড়কে নমুনা দিতে হয়। সাধারণত লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হলেও প্রয়োজনে নির্দিষ্ট খেলোয়াড়কেও ডাকা হতে পারে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচিত খেলোয়াড়দের ডোপিং কন্ট্রোল রুমে উপস্থিত হতে হয় এবং পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের তত্ত্বাবধানে রাখা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০