RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

ছবিঃ সংগৃহীত

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক তেলবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। এবার মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে অবস্থান নেয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ডিজেল নিয়ে আসা এটি দশম জাহাজ।

জাহাজটির স্থানীয় এজেন্ট ‘প্রাইড শিপিং লাইনস’ সূত্রে জানা গেছে, ট্যাংকারটিতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। গভীর ড্রাফটের কারণে জাহাজটি সরাসরি জেটিতে ভিড়তে পারছে না। তাই বহির্নোঙরেই লাইটারিংয়ের (ছোট জাহাজে স্থানান্তর) মাধ্যমে অন্তত ৫ থেকে ৬ হাজার টন ডিজেল খালাস করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী রোববার বড় জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।

এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস শুরু করেছে। জাহাজটি আগামী রোববার বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দিচ্ছি। সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ তৎপর রয়েছে।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, পাইপলাইনে থাকা জ্বালানি সরবরাহের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অভ্যন্তরীণ বাজারে সরবরাহে কোনো ঘাটতি তৈরি না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

দেড় ঘণ্টার চেষ্টায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

নাটোরে ট্রাকের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার

১০

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ও ইসরাইলি হামলা

১১

লাইটার কারখানার আগুনে নিহত ৫

১২

হামজা ও জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে

১৩

ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন

১৪

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

১৫

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক 

১৭

৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার

১৮

২৪ ঘণ্টায় মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

১৯

ফুটবল খেলার মাইকিং করা নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০০

২০