RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

ফুটবল খেলার মাইকিং করা নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০০

ছবিঃ সংগৃহীত

ফুটবল খেলার মাইকিং করা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় ৪ ঘণ্টা ধরে চার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০০ লোক আহত হয়েছেন এবং ৫০টি দোকান ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) প্রথমে সংঘর্ষ শুরু হয়। এর জেরে শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে সংঘর্ষ প্রায় ৫ ঘণ্টা চলে এ সংঘর্ষ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনার জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফা সংঘর্ষ হয়। রাতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও শনিবার সকাল ৭টা থেকে আবারও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে চার গ্রামের মানুষ মুখোমুখি অবস্থানে নেয়।

মুনসুরাবাদ গ্রামের অধিবাসীরা ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেন। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন দেশিয় অস্ত্র, ঢাল ও সড়কিসহ হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ উভয়পক্ষের দুই শতাধিক লোক আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, সকাল থেকে ৮ গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষ চালায়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ বাইরে ছিল। আমাদের কয়েকজন পুলিশসহ গ্রামের অনেক লোকজন আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

দেড় ঘণ্টার চেষ্টায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

নাটোরে ট্রাকের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার

১০

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ও ইসরাইলি হামলা

১১

লাইটার কারখানার আগুনে নিহত ৫

১২

হামজা ও জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে

১৩

ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন

১৪

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

১৫

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক 

১৭

৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার

১৮

২৪ ঘণ্টায় মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

১৯

ফুটবল খেলার মাইকিং করা নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০০

২০