RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

চোট কাটিয়ে জোড়া গোলে রাজসিক প্রত্যাবর্তন রোনালদোর

ছবিঃ সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাসখানেক মাঠের বাইরে ছিলেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে নভেম্বরের পর আর তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি। গতকাল (শনিবার) তার মাঠে প্রত্যাবর্তনটা হলো রাজসিকভাবে। রোনালদোর জোড়া গোলে আল নাজমাকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর।

গতকাল (শুক্রবার) রাতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচটিতে ৮৩ মিনিট পর্যন্ত খেলেছেন রোনালদো। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আগে তিনি পর্তুগালের দুশ্চিন্তায়ও ইতি টানলেন। রোনালদো ছাড়াও আল নাসরের পক্ষে সেনেগালিজ তারকা সাদিও মানে জোড়া এবং আব্দুল্লাহ আল হামদান একটি গোল করেছেন। দুই গোল করে ব্যবধান কমিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আল নাজমা।

যদিও ম্যাচে প্রথম গোল হজম করে আল নাসর। ৪৪ মিনিটে রাকান আলতুলাইহি আল নাজমাকে লিড এনে দেন। তবে নাসরকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি, যোগ করা সময়ের অষ্টম মিনিটে তাদের সমতায় ফেরান আল হামদান। এক মিনিট পর সাদিও মানে স্কোরশিটে নাম লেখালে স্বাগতিকরা ২-১ লিড পায়। দ্বিতীয়ার্ধে নামার মিনিট দুয়েকের মাথায় আল নাজমাকে সমতায় ফেরান ফেলিপে কারদোসো। তবে তাদের স্বস্তিতে থাকতে দিলেন না রোনালদো। ৫৬ মিনিটে তিনিও যোগ দেন গোলের মিছিলে।

৭৩ মিনিটে নাসর পেনাল্টি পেলে স্পটকিকে সাফল্য পেয়েছেন সিআরসেভেন। এর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারের ৯৬৭তম গোল পেয়ে গেলেন সময়ের এই অন্যতম সেরা তারকা। ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথে দ্রুতই এগোচ্ছেন তিনি। ৪-২ ব্যবধানে জয়ের পথেই ছিল আল নাসর। ৯৫ মিনিটে মানে ব্যক্তিগত গোলের জোড়া পূর্ণ করলে ব্যবধান বেড়ে ৫-২ এ পরিণত হয়। এই জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর (২৭ ম্যাচে ৭০ পয়েন্ট) ৬ পয়েন্টে এগিয়ে গেল দুইয়ে থাকা আল হিলালের (২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট) চেয়ে।

চোট কাটিয়ে এমন প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই স্বস্তির প্রতিক্রিয়া দেখিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’ যদিও ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো মেজর ট্রফি জেতা হয়নি সিআরসেভেনের। ব্যক্তিগতভাবে বেশ কিছু রেকর্ড গড়লেও দলগত পরিসংখ্যানে তাকে বারবার হতাশ হতে হয়েছে।

এর আগে চোটের কারণে ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে কাটিয়েছেন রোনালদো। ফলে আল নাসরের দুটি লিগ ম্যাচ এবং পর্তুগালের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচ তিনি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আয়োজক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য সমতা এবং যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

দেড় ঘণ্টার চেষ্টায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

নাটোরে ট্রাকের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার

১০

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ও ইসরাইলি হামলা

১১

লাইটার কারখানার আগুনে নিহত ৫

১২

হামজা ও জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে

১৩

ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন

১৪

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

১৫

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক 

১৭

৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার

১৮

২৪ ঘণ্টায় মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

১৯

ফুটবল খেলার মাইকিং করা নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০০

২০