RCTV Logo নাটোর প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

ছবিঃ আরসিটিভি

নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মোহাম্মদ লিটন আলী ও শরিফুল ইসলাম। এ সময় তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করে প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বাসে তল্লাশির এক পর্যায়ে দুইজনের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।”

অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নাটোর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত টাইগার পেসার তাসকিন আহমেদের জন্মদিন আজ

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, চালকসহ নিহত তিন

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

১০

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

১১

ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

১২

বিশ্বকাপে খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

১৩

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

১৪

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

১৫

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

১৬

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

১৭

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

১৮

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

১৯

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

২০