RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

ছবিঃ সংগৃহীত

নিয়ন্ত্রিত শুরু করলেও শেষ পর্যন্ত সেই ধারাটা বজিয়ে রাখতে পারেননি রিশাদ হোসেন। ফলে কোনো উইকেট না নিয়েই প্রায় সাড়ে নয় ইকোনমিতে রান খরচ করেন এই টাইগার স্পিনার। তার এমন হতাশাজনক পারফরম্যান্সের দিনে বড় সংগ্রহ গড়েও হারতে হয়েছে রাওয়ালপিন্ডিজকে।

১৯৮ রানের লক্ষ্য তাড়া করে করাচি কিংস ৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

চলমান পিএসএলে এটি রাওয়ালপিন্ডিজের টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে ২১৪ রান করেও জিততে পারেনি তারা, আর দ্বিতীয় ম্যাচেও প্রায় দুইশ রান তুলেও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয়।

আগের ম্যাচে রিশাদ ৩৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন, তবে এবার কোনো অবদান রাখতে পারেননি, উল্টো গুরুত্বপূর্ণ একটি ক্যাচও হাতছাড়া করেন। দুই ম্যাচেই হেরে তারা এখন পয়েন্ট টেবিলের সাত নম্বরে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে রাওয়ালপিন্ডি। পরে ড্যারিল মিচেল ও স্যাম বিলিংস দুর্দান্ত জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। তাদের ১২০ রানের জুটিতে মিচেল ৪১ বলে ৬৫ এবং বিলিংস ৩৫ বলে ৫৮ রান করেন।

এছাড়া মোহাম্মদ রিজওয়ান ২১ ও আব্দুল্লাহ ফজল ১৮ রানের ছোট কিন্তু কার্যকর এক ইনিংস খেলেন, যা দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করে। শেষ দিকে ব্যাট করতে নামলেও রিশাদ রান করতে পারেননি।

করাচির হয়ে হাসান আলি ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে করাচিও ভালো সূচনা পায়। তবে রিশাদ শুরুতে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও পরের স্পেলে অনেক রান খরচ করেন। অন্য বোলাররাও খুব একটা কার্যকর হতে পারেননি।

করাচির হয়ে ডেভিড ওয়ার্নার ৫০ রান করেন এবং আজম খান ঝড়ো ব্যাটিংয়ে ৩৪ বলে ৭৪ রান করে ম্যাচের গতিপথ বদলে দেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। একটি সহজ ক্যাচ রিশাদ মিস করায় আজম আরও বড় ইনিংস খেলতে সক্ষম হন। শেষ পর্যন্ত করাচি সহজেই জয় নিশ্চিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত টাইগার পেসার তাসকিন আহমেদের জন্মদিন আজ

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, চালকসহ নিহত তিন

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

১০

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

১১

ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

১২

বিশ্বকাপে খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

১৩

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

১৪

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

১৫

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

১৬

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

১৭

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

১৮

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

১৯

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

২০