RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলাকেটে হত্যা, আটক ৩

ছবিঃ আরসিটিভি

নীলফামারী সদরে পরকীয়া প্রেমের বিরোধের জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক যুবককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মতিউল ইসলামের সঙ্গে একই এলাকার একরামুল হকের স্ত্রী বানু বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে মতিউল ইসলাম বানু বেগমকে নিয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেরত এনে স্থানীয়ভাবে মীমাংসা করা হয় এবং বানু বেগমকে স্বামী একরামুলের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গতকাল রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা বানু এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে,  প্রাথমিকভাবে জানা গেছে পরোকিয়ার বিরোধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত টাইগার পেসার তাসকিন আহমেদের জন্মদিন আজ

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, চালকসহ নিহত তিন

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

১০

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

১১

ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

১২

বিশ্বকাপে খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

১৩

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

১৪

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

১৫

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

১৬

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

১৭

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

১৮

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

১৯

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

২০