RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১:২৯ অপরাহ্ন

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের শিকল ও হাতকড়া পরিয়ে দেশে পাঠানো হলো

ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকার কারনে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে প্রথম দফায় আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে। তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। এদের মধ্যে পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্রের বাসিন্দারা রয়েছেন।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই এর দেয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে এসব অবৈধ অভিবাসীদের নিয়ে নামে আমেরিকার সি-১৭ বিমান।

অমৃতসর বিমানবন্দরে নামার পর তাদের বাঁধন খোলা হয়। এর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংবাদসংস্থাটি জানায়, ওই অবৈধবাসীরা অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে মোতায়েন ছিলেন পাঞ্জাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা।

অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান।

বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন নারী এবং ১২ জন নাবালকও রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর।

তবে অবৈধবাসী বলে যাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের উপযুক্ত নথি দেখতে চেয়েছে নয়াদিল্লি।
তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ভারতে তাদের গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০