পরীক্ষামূলক
LIVE TV

জেলা পরিষদ প্রশাসককে আইডিইবি’র ফুলের শুভেচ্ছা

দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি’র কাউন্সিলর প্রকৌশলী এ আই এম মিজানুর রহমান, প্রকৌশলী নুরুল হুদা, প্রকৌশলী রবীন্দ্রনাথ রায়, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ মনজুর মোর্শেদ সুমনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ফুলেল শুভেচনা প্রদান শেষে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন আইডিইবি নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এছাড়াও সংগঠনের অগ্রযাত্রা আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন