দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর-৬ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, ঘটনার আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই স্ট্যাটাসে তিনি মানসিক চাপ ও পারিবারিক বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। পাশাপাশি, সেখানে তার স্বামীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইসঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন