RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ২:২৭ অপরাহ্ন

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করানোর চেষ্টা করছে—এমন সংবাদের প্রেক্ষিতে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

৩০ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায় এবং রাত ৮টা ৪০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় অভিযান চালায় বিজিবির টহলদল।

অভিযান চলাকালে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখে ধাওয়া করলে তারা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৭৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ১০ কেজি জিরা জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০