RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১:৫২ অপরাহ্ন

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

ছবিঃ সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন টলিউডের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। আর এই ঘটনার সবচেয়ে কাছের সাক্ষী হয়ে থাকা সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারির সমুদ্রপাড়ে শুটিং চলছিল একটি ধারাবাহিকের। আর মাত্র একদিন পরই শুটিং শেষ করে ফেরার কথা ছিল পুরো টিমের। কিন্তু হঠাৎ করেই ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা সমুদ্রে নেমে ডুবে যান রাহুল, আর সেখান থেকেই শুরু হয় এক অপ্রত্যাশিত ট্র্যাজেডি।

ঘটনার পরপরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে স্পষ্ট আতঙ্কে ভেঙে পড়া শ্বেতাকে অসংলগ্নভাবে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “আমরা তো এখনই একসঙ্গে শুটিং করছিলাম… আধ ঘণ্টা আগেও একসঙ্গে ছিলাম। আমিও মরেছি… আমি ঠিক আছি?” তার কণ্ঠে ছিল আতঙ্ক, অবিশ্বাস আর অসহায়তা। বারবার তিনি জানতে চাইছিলেন রাহুল ঠিক আছেন কি না, তাকে একবার দেখতে দেয়া হবে কি না।

স্থানীয়দের দাবি, সমুদ্রের ভেতরে নাচের একটি দৃশ্যের শুটিং চলছিল। যদিও সেই সময় পানি খুব বেশি ছিল না। তবে বিকেল চারটার দিকে হঠাৎ জোয়ার এলে পরিস্থিতি বদলে যায়। জোয়ারের সঙ্গে পানির গভীরতা বেড়ে যায়, তৈরি হয় চোরাবালির ফাঁদ সেখানেই তলিয়ে যান রাহুল। উপস্থিত ক্রু সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

এই ঘটনার পর থেকেই শুটিং সেটের নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রোডাকশন টিমের দাবি, দ্রুত উদ্ধার করা হয়েছিল অভিনেতাকে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পানিতে নেমে শুটিংয়ের অনুমতি নেয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের আশায় মাগুরার পাম্পগুলোতে গাড়ির লাইন

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধক্ষেত্রে ৬ সেনা আহত

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

নীলফামারীর ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

১০

আবারও বাড়ল স্বর্ণের দাম

১১

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে

১২

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৬ পরিবার

১৩

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু, গ্রাহকদের দীর্ঘ লাইন

১৪

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

১৫

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৬

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

১৭

ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

১৯

বিয়ে থেকে ফেরার পথে বাস ও মাইক্রো সংঘর্ষ, আহত ৫

২০