RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

ছবিঃ সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে মিডফিল্ড শক্তিশালী করতে বড় পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ মানের একজন মিডফিল্ডার দলে ভেড়াতে ‘কয়েক কোটি ইউরো’ খরচে প্রস্তুত রয়েছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

দীর্ঘদিন ধরেই ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছে রিয়াল মাদ্রিদ। বর্তমানে তাঁর সঙ্গে সিটির চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও, ভবিষ্যতে স্পেনে ফেরার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানা গেছে। যদিও অতীতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক থাকায় কিছুটা জটিলতা থাকতে পারে, তবে সেটিকে বড় বাধা হিসেবে দেখছে না মাদ্রিদ। তবে এই ট্রান্সফার সম্পন্ন করতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রদ্রির পাশাপাশি বিকল্প হিসেবেও কয়েকজন খেলোয়াড়কে নজরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সেই তালিকায় আছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নিজেও ক্লাব পরিবর্তনে আগ্রহী বলে স্বীকার করেছেন এনজো। চেলসিতে তাঁর বর্তমান পরিস্থিতিও পুরোপুরি স্থিতিশীল নয়, ফলে নতুন পরিবেশে যাওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

তবে এনজোকে দলে ভেড়ানোর ক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ বিষয় বিবেচনা করতে হচ্ছে মাদ্রিদকে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর দৃঢ় ব্যক্তিত্ব এবং অতীতে সতীর্থদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপের সঙ্গ—ক্লাব কর্তৃপক্ষকে ভাবাচ্ছে। তা ছাড়া এনজোর ট্রান্সফার ফিও ১০০ মিলিয়ন ইউরোর বেশি হতে পারে, যা পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।

তৃতীয় বিকল্প হিসেবে তালিকায় রয়েছেন ক্রিস্টাল প্যালেসের তরুণ মিডফিল্ডার অ্যাডাম ওয়ার্টন। তুলনামূলকভাবে কম অভিজ্ঞ হলেও ভবিষ্যৎ সম্ভাবনার কারণে তাঁকে বিনিয়োগ হিসেবে দেখছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ এই মিডফিল্ডার নিজেও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেতে আগ্রহী, যা মাদ্রিদের জন্য ইতিবাচক দিক।

তবে ওয়ার্টনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন তাঁর অভিজ্ঞতা। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় এখনো নিয়মিত নিজেকে প্রমাণের সুযোগ পাননি তিনি। তাঁকে দলে নিলে সেটি হবে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, তাৎক্ষণিক সমাধান নয়।

সব মিলিয়ে, ট্রান্সফার উইন্ডোতে মিডফিল্ডে বড় নাম যুক্ত করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রদ্রি, এনজো নাকি ওয়ার্টনের মধ্যে কাকে বেছে নেয় লস ব্লাঙ্কোসরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জ্বালানি তেলের আশায় মাগুরার পাম্পগুলোতে গাড়ির লাইন

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধক্ষেত্রে ৬ সেনা আহত

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

১০

নীলফামারীর ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

১১

আবারও বাড়ল স্বর্ণের দাম

১২

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে

১৩

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৬ পরিবার

১৪

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু, গ্রাহকদের দীর্ঘ লাইন

১৫

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

১৬

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৭

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

১৮

ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

২০