RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১:৪০ অপরাহ্ন

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

ছবিঃ সংগৃহীত

জীবনের শেষ প্রান্তে এসে মানুষ কি নিজের মৃত্যুর পূর্বাভাস পেয়ে যায়? অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত ও অনুরাগীদের মনে। মৃত্যুর ঠিক আগে করা তার সেই পোস্ট যেন এক অদ্ভুত বিষণ্ণতার ইঙ্গিত দিয়েছিল, যা আজ সত্যি হয়ে ধরা দিয়েছে সকলের সামনে।

ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল। একটি নদীর পাড়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছেন অভিনেতা; সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সূর্যাস্ত ও অরুণোদয় একসাথে দেখার শেষ সুযোগ’।

সেই সময় এই লেখার অর্থ কেউ হয়তো বুঝতে পারেননি। কিন্তু রোববার তালসারিতে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু এই কথাগুলোই যেন এক ভয়ংকর সত্য হয়ে দাঁড়াল! তবে কি তিনি আগে থেকেই নিজের বিদায়বেলার আভাস পেয়েছিলেন? এই প্রশ্নই এখন কাঁদাচ্ছে তার কাছের মানুষগুলোকে।

রাহুলের এই পোস্টটি শেয়ার করে গভীর আক্ষেপ ও শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি তার পোস্টে লিখেছেন, ‘এই পোস্টটা কেন করেছিলি বাবু?’ শ্রীলেখার এই কথাতেই প্রকাশ পায় প্রিয় সহকর্মীকে হারানোর তীব্র যন্ত্রণা আর এক বুক হাহাকার। রাহুলের এমন অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

রোববার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান বছর তেতাল্লিশের এই প্রতিভাবান অভিনেতা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পুরো বিনোদন জগত। হাসিখুশি, প্রাণবন্ত আর আড্ডাপ্রিয় রাহুলের সেই শেষ পোস্টের ‘শেষ সুযোগ’ কথাটি এখন আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে তার ভক্তদের মনে।

উল্লেখ্য, রাহুলের উক্ত সেই পোস্টটি এই মুহূর্তে তার প্রোফাইলে প্রদর্শিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, পোস্টটি কাস্টমাইজেশন করা রয়েছে, যেটি শুধু তার লিস্টে থাকা ফ্রেন্ড দেখতে পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জ্বালানি তেলের আশায় মাগুরার পাম্পগুলোতে গাড়ির লাইন

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধক্ষেত্রে ৬ সেনা আহত

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

১০

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

১১

নীলফামারীর ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

১২

আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে

১৪

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৬ পরিবার

১৫

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু, গ্রাহকদের দীর্ঘ লাইন

১৬

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৮

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

১৯

ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০