RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১:২৭ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্যান্টের কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে রামখানা ও অনন্তপুর বিওপির দুটি বিশেষ টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি চোরাকারবারী চক্র সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে।

এর প্রেক্ষিতে ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে রামখানা বিওপি এবং সকাল ১১টায় অনন্তপুর বিওপির টহলদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড় জব্দ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।

সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জ্বালানি তেলের আশায় মাগুরার পাম্পগুলোতে গাড়ির লাইন

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধক্ষেত্রে ৬ সেনা আহত

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

১০

নীলফামারীর ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

১১

আবারও বাড়ল স্বর্ণের দাম

১২

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে

১৩

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৬ পরিবার

১৪

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু, গ্রাহকদের দীর্ঘ লাইন

১৫

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

১৬

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৭

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

১৮

ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

২০