দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরাইল
গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য ইসরাইল দোহায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেছেন। ওয়াশিংটনে তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় ‘হামাসের বিরুদ্ধে বিজয়’, ইরানের বিরুদ্ধে লড়াই এবং সমস্ত জিম্মিকে মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন।
মন্তব্য করুন