RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ মার্চ ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতদিন যে হিসাবে ধরা হচ্ছিল, বাস্তবে তা আরও বেশি হতে পারে। গবেষকদের হিসাব অনুযায়ী, যদি সমুদ্রপৃষ্ঠ প্রায় তিন ফুট বাড়ে, তবে বর্তমান ধারণার তুলনায় প্রায় ৩৭ শতাংশের বেশি ভূমি পানির নিচে চলে যেতে পারে।

এতে উপকূলীয় এলাকায় বসবাসকারী কোটি কোটি মানুষ আগের ধারণার তুলনায় বেশি ঝুঁকিতে পড়তে পারেন।

নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের দুই গবেষকের পরিচালিত এ গবেষণা সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। এতে ২০০৯-২৫ সালের মধ্যে প্রকাশিত উপকূলীয় বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিষয়ক ৩৮৫টি গবেষণা বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, অধিকাংশ গবেষণায় সমুদ্রপৃষ্ঠের প্রকৃত উচ্চতা মাপার বদলে গাণিতিক মডেলের ওপর নির্ভর করা হয়েছে। এসব মডেল পৃথিবীর মহাকর্ষ ও ঘূর্ণনের ভিত্তিতে সমুদ্রপৃষ্ঠের অবস্থান অনুমান করে, কিন্তু জোয়ার-ভাটা, স্রোত, বাতাস ও তাপমাত্রার মতো বাস্তব উপাদান পুরোপুরি বিবেচনায় নেয় না। ফলে প্রকৃত সমুদ্রপৃষ্ঠ অনেক ক্ষেত্রে আগের হিসাবের চেয়ে বেশি হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ বেড়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে আরও প্রায় সাত কোটি ৭০ লাখ থেকে ১৩ কোটি ২০ লাখ মানুষ প্লাবনের ঝুঁকিতে পড়তে পারেন। এটি গড়ে উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের প্রকৃত উচ্চতা আগের মডেলের তুলনায় প্রায় এক ফুট বেশি। এ পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশে, যেখানে সরাসরি সমুদ্রপৃষ্ঠ পরিমাপের যন্ত্র কম থাকায় মডেলের ওপর বেশি নির্ভর করতে হয়।

এদিকে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিছুটা কম করে ধরা হয়েছিল। ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রকৃত সমুদ্রপৃষ্ঠ আগের হিসাবের তুলনায় প্রায় শূন্য দশমিক ২৫ থেকে ২ মিটার পর্যন্ত বেশি হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষকদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রকৃত মাত্রা বিবেচনায় নিয়ে উপকূলীয় শহরগুলোর পরিকল্পনা ও ঝুঁকি মূল্যায়ন নতুন করে হালনাগাদ করা জরুরি। এতে ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় কার্যকর প্রস্তুতি নেওয়া সহজ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১০

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১১

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১২

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৩

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৪

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৫

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১৬

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৭

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৮

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

২০