RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

কানাডা-মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

ছবি: সংগৃহিত

বিভিন্ন নাটকীয়তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন।

মঙ্গলবার থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। অন্যদিকে, কানাডা ও মেক্সিকো সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক পাচার রোধে পদক্ষেপ নিতে রাজি হয়েছে।

সমঝোতা অনুযায়ী—

  • কানাডা একজন ‘ফেন্টানিল জার’ নিয়োগ করবে, যার কাজ হবে মাদক নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
  • মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ১০,০০০ সৈন্য মোতায়েন করবে।

ট্রাম্পের সঙ্গে কয়েক দফা ফোনালাপের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এই পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ট্রাম্প যদি তার শুল্ক পরিকল্পনায় অনড় থাকতেন, তাহলে উভয় দেশ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল।

এদিকে, ট্রাম্পের ঘোষণামতে চীনা পণ্যের ওপর ১০% শুল্ক আজ থেকেই কার্যকর হওয়ার কথা। তবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং বিষয়টি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন—

  • সীমান্ত নিরাপত্তা উন্নয়নে ১.৩ বিলিয়ন কানাডিয়ান ডলার বিনিয়োগ করা হবে।
  • সীমান্ত নজরদারিতে নতুন হেলিকপ্টার, প্রযুক্তি ও জনবল যুক্ত করা হবে।
  • ফেন্টানিলের প্রবাহ বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
  • সীমান্ত সুরক্ষায় প্রায় ১০,০০০ লোক নিয়োজিত থাকবে
  • সংঘবদ্ধ অপরাধ, অর্থপাচার ও ফেন্টানিল মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা যৌথ স্ট্রাইক ফোর্স গঠন করা হবে।
  • সন্ত্রাসী তালিকায় মাদক চোরাচালানকারী কার্টেলদের অন্তর্ভুক্ত করা হবে

বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে ট্রাম্পের সিদ্ধান্ত বদল রাজনৈতিক দিক থেকে স্বস্তির হলেও, এটি ব্যবসায়ীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিবিসির বিজনেস রিপোর্টার জোনাথন জোসেফস জানিয়েছেন, শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করায় বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহীরা (CEO) নতুন বিনিয়োগ পরিকল্পনায় অনিশ্চয়তায় পড়েছেন।

গত কয়েক বছরে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান চীন থেকে মেক্সিকো বা ভারতে স্থানান্তরিত হয়েছে। কিন্তু ট্রাম্প ভবিষ্যতে কোন দেশকে টার্গেট করবেন, তা স্পষ্ট না হওয়ায় বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে দ্বিধায় রয়েছেন। এটি অর্থনীতির প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০