RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডোমারে ইফতারের সময়ে খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে দেওয়া কীটনাশক পান করে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটির চৌকিদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- চিলাহাটি চৌকিদার মোড় এলাকার বাসিন্দা আলম মিয়া (৪২) তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের সন্তান ফাহিম ইসলাম (৭) ও স্বাধীন মিয়া (১৭)।

স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তারা ইফতারের সময়ে কৃষি জমিতে দেওয়া কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলিয়ে পান করেন। কিছুক্ষণ পরে তাদের শরীরে বিষক্রিয়া শুরু হলে ছটপর করতে থাকেন। এসময়ে তাদের আশপাশের লোকজন ছুটে এসে তা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

স্থানীয় বাসিন্দা সিফাতুর রহমান বলেন, ইফতারের সময়ে তাদের বাড়ি থেকে শব্দ শুনতে পাই। পরে তাদের বাড়িতে গিয়ে দেখি তারা মাটিতে গড়াগড়ি করছেন। পাশে দেখি কৃষি জমিতে দেওয়া কীটনাশকের প্যাকেট পড়ে আছে। পরে তারা বলে স্যালাইন ভেবে সেটি পানিতে গুলিতে খেয়েছে। তখন ফায়ার সার্ভিসকে কল করি তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা মো আইনুল হক বলেন, খাবার স্যালাইন ভেবে একই পরিবারের চারজন কীটনাশক পানিতে গুলিয়ে পান করেন৷ তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১০

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১১

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১২

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৩

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৪

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৮

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৯

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

২০