RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচ আয়োজনের পরিকল্পনা এখনো কাতারেই বহাল রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

সংস্থাটি বলেছে, এই মুহূর্তে ম্যাচটি অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়নি। তবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের এই লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ২৭ মার্চ দোহায়। ম্যাচটি যৌথভাবে আয়োজন করছে উয়েফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। সম্ভাব্য এই ম্যাচে মুখোমুখি হতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ম্যাচটির ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে দোহার লুসাইল স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনাল। যেখানে রোমাঞ্চকর এক ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচে মেসি করেছিলেন জোড়া গোল এবং ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে।

বৃহস্পতিবার (৫ মার্চ) উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য তারা বড় ধরনের প্রস্তুতি নিয়েছে। সংস্থাটির মতে, বর্তমানে বিকল্প কোনো ভেন্যু বিবেচনায় নেই, তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে পরিস্থিতি অনুকূল না হলে ম্যাচটি স্পেন বা ইউরোপের অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ দু’দলের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন, ফলে সেখানে ম্যাচ আয়োজন করা তুলনামূলকভাবে সহজ হবে।
কাতারের সঙ্গে উয়েফার ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। কাতার মালিকানাধীন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এর সভাপতি নাসের আল খেলাইফি উয়েফার নির্বাহী কমিটির সদস্য।

উল্লেখ্য, ‘ফিনালিসিমা’ হলো ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত বিশেষ এক ম্যাচ। সর্বশেষ ২০২২ সালের জুনে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ফিনালিসিমায় আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছিল ইতালিকে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কাতার ফুটবল ফেডারেশন গত রোববার দেশটির সব টুর্নামেন্ট ও ম্যাচ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে। একই সময়ে আর্জেন্টিনার কাতারের বিপক্ষে ৩১ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলার কথাও ছিল।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে শেষ পর্যন্ত ম্যাচটি কাতারেই অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে উয়েফার চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১০

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১১

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

১২

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

১৩

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১৪

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১৫

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৭

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১৯

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

২০