RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

আজ প্রমিস ডে : প্রিয় মানুষকে কথা দেওয়ার দিন আজ

ছবিঃ সংগৃহীত

‘কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, গানটি গাইতে গাইতে কথা দিচ্ছেন তো? কারণ আজ ১১ ফেব্রুয়ারি, ‘প্রমিস ডে’। প্রিয়জনকে কথা দেওয়ার দিন।

ভ্যালেন্টাইনস ডে’র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডের পর আজ শুরু প্রমিস ডে।

দিনটি প্রেমের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার মানুষকে নিয়ে একসঙ্গে পথচলার প্রতিজ্ঞা হবে আজ।

যদিও ভালোবেসে যত সহজে কথা দেওয়া হয় সেটি রক্ষা করার সময় দেখা যায় বিষয়টি তত সহজ নয়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্যাপন করার জন্য।

যা হোক; ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। যে ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকার বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে।

প্রিয়জনকে উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন।

– সঙ্গীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। কথায় আছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। বলুন, ‘প্রমিস করছি, আমরা কোনদিন বদলাব না। আমরা একে অপরকে সম্মান করবো। একে অপরের কথা শুনব।’
– সঙ্গীকে বলুন, দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করব। একজনের উপর দায়িত্ব চাপিয়ে দেব না। বরং দুজন মিলে লড়াই করব। উভয়েই সমান আচরণ করব।

– দুজন যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তবে একে অপরের প্রতি পাশে থাকার আশ্বাস দিতে হবে। এতে স্বপ্নপূরণ আরও সহজ হবে। এই লড়াইটা আরও সহজ হবে প্রিয় মানুষ পাশে থাকলে।

– জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। জটিল পরিস্থিতি আসবে, কঠিন দিন আসবে। কিন্তু হতাশ হলে চলবে না। মন খুলে সবটা বলতে হবে। এতে দুজন মানুষের প্রতি বিশ্বাস আরও মজবুত হবে।

তবে প্রমিস ডে শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের জন্য নয়; এটি পরিবার, বন্ধু, এমনকি নিজের প্রতি প্রতিশ্রুতির বিষয়েও হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে সৌদি আরব

বাগেরহাটে মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

বিশ্ববাজারে আবারো স্বর্ণ ও রুপার দামে ঊর্ধ্বমুখী

আজ পিএসএল নিলামে উঠবেন ৫০ বাংলাদেশি

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মেসি ও তার সন্তানদের জন্য উপহার পাঠালেন নেইমার

‎নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানুষ ছাড়া প্রথম অন্য প্রাণীর মধ্যে পাওয়া গেল কল্পনার সক্ষমতা

নির্বাচনে ভোট দেবেন না মেসি

১০

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

১১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

১২

খুলনার ৬টি আসন, ৮৪০ ভোটকেন্দ্রের ৫৬৬টিই ঝুঁকিপূর্ণ

১৩

আজ প্রমিস ডে : প্রিয় মানুষকে কথা দেওয়ার দিন আজ

১৪

আজ ১১ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১১ ফেব্রুয়ারি ২০২৬

১৬

সারাদেশে ৫ দিন ড্রোন ওড়ানো নিষিদ্ধ

১৭

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

১৮

আমি ৯৫ শতাংশ সফল : ধর্ম উপদেষ্টা

১৯

আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি

২০