যে সবজি চোখের ওপর রাখলে ডার্ক সার্কেল উধাও
আপনার বয়স কম হোক বা বেশি— চোখের নিচের কালচে ভাব কারোরই পছন্দ নয়। কনসিলার দিয়ে ডার্ক সার্কেল ঢাকাও বেশ কষ্টকর। আর প্রতিদিন রাতে আইক্রিম মেখে ঘুমাতে গেলেও যে চোখের নিচের কালো দাগ দূর হবে, এমনও নয়। তাহলে সমাধান কী?
অত্যধিক মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম, অপুষ্টি, অযত্ন, ডিহাইড্রেটেশন—এসবই ডার্ক সার্কেলের কারণ। তবে এর সমাধানও রয়েছে। লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনার মাধ্যমে এই সমস্যা এড়ানো সম্ভব। এর পাশাপাশি, প্রতিদিন চোখের ওপর আলুর টুকরা রাখুন। অবাক হওয়ার কিছু নেই, আলু ডার্ক সার্কেল দূর করতে অত্যন্ত কার্যকরী।
আলুর মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা চোখের চারপাশের ত্বকের জন্য উপকারী। বিশেষ করে, এতে থাকা ভিটামিন ‘সি’ ত্বককে উজ্জ্বল করে তোলে। আবার, আলুর ভিটামিন ‘কে’ চোখের চারপাশে রক্ত সঞ্চালন বাড়ায়। অনেক সময় ভিটামিন ‘বি৩’-এর অভাবেও ডার্ক সার্কেল হয়ে থাকে, যা আলু দূর করে দেয়।
এছাড়া, চোখের ওপর আলু রাখলে ত্বক এর উপকারিতা শোষণ করে। আলুর মধ্যে থাকা নিয়াসিন ত্বকের যেকোনো দাগছোপ দূর করতে সাহায্য করে। শুধু ডার্ক সার্কেলই নয়, চোখের ফোলাভাবও কমাতে সহায়ক আলু। আলু চোখের ওপর রাখলে ত্বক তরল শুষে নেয়, ফলে ফোলাভাব কমে যায়।
এখন প্রশ্ন, চোখের ওপর আলু কীভাবে ব্যবহার করবেন? আলুর খোসা গোল করে কেটে নিন এবং চোখের ওপর আলুর স্লাইস ১০ মিনিট রাখুন। প্রতিদিন এই কাজটি করলে সহজেই ডার্ক সার্কেল দূর করতে পারবেন।
অথবা, আলু পেস্ট করে তার রস ছেঁকে নিন। রসে তুলার বল ডুবিয়ে চোখের চারপাশে ঘষে নিন অথবা তুলার বলটি চোখের ওপর রেখে দিন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে ধীরে ধীরে ডার্ক সার্কেল দূর হবে।
মন্তব্য করুন