RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

দেশে ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে। সেগুলোর সংরক্ষণ জরুরি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দায়িত্ব আমাদের ওপরই বর্তেছে, ভাষা সংরক্ষণের ক্ষেত্রে সচেতনতা তৈরি করার। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এহসানুল হক মিলন বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, প্রথম ভাষা হিসেবে এর গুরুত্ব অটুট। তবে এর পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে, সেটিও এখন গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। আমাদের দেশে ইংরেজিকে দ্বিতীয় ভাষা করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে। মাদরাসাগুলোতে আরবিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেখানে ইংরেজি বা বাংলাকে কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত হয়নি। যা আছে তাই চলছে।

ভাষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ইংরেজি, উর্দু বা আরবিতে স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখি বাংলা ভাষায়। চিন্তা, জ্ঞান বিতরণ, অনুভব সবকিছুর শুরু মাতৃভাষা দিয়ে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বিদেশে ইংরেজিতে কথা বললেও মনের ভেতর অনেকে বাংলাতেই ভাবেন।

তিনি বলেন, পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে। সেগুলোর সংরক্ষণ জরুরি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দায়িত্ব আমাদের ওপরই বর্তেছে ভাষা সংরক্ষণের ক্ষেত্রে সচেতনতা তৈরি করার। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে।

বাংলা ভাষার বর্তমান চর্চা নিয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রী বলেন, টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে। বানান ও ব্যাকরণের চর্চা কমে যাচ্ছে। ভাষা আধুনিক হবে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়।
পাঠ্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ২০০ নম্বর, ইংরেজিতেও ২০০ নম্বর। এটি শিক্ষার্থীদের ওপর চাপ হয়ে যাচ্ছে কি না, তা ভাবার বিষয়। কোন বিষয়ে কোন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটিও নির্ধারণ করা দরকার।

এহসানুল হক মিলন বলেন, হাইকোর্টের রায় যদি বাংলায় হতো, সাধারণ মানুষ আরও ভালো বুঝতে পারত। তবে ইংরেজি থেকে বাংলায় রায় রূপান্তর নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। সেগুলো সমাধান করতে হবে।

১৯৫২ সালের প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা ভাষার মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই সার্বভৌমত্বকে শক্তিশালী করতে ভাষার মর্যাদা রক্ষা জরুরি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডের সাফারি পার্কে ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

নরসিংদীতে নামাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মসজিদ খাদেমের

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

৫০ বছর পর আবার চাঁদের পথে মানুষ, সময় জানাল নাসা

দেশে ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী

আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড

রোজা না রাখায় ২ নারীসহ গ্রেপ্তার ৯

প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্পিনের লড়াই

কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলার মেয়েরা

১০

রমজানে লেবুর দামে আগুন, সেরা বিকল্প যা হতে পারে

১১

মেসিকে আনুষ্ঠানিক বিদায় দেবে কাতালান ক্লাব বার্সেলোনা

১২

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

১৩

লেবুর দাম কমেছে, বেগুন আজও শতক ছাড়িয়ে

১৪

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

১৫

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার!

১৬

আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম

১৭

আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি

১৮

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

১৯

এশিয়ার ২ দেশে ভূমিকম্প অনুভূত

২০