RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল ভারতের উত্তরপ্রদেরশে এক ক্রিকেট ম্যাচ। রাজ্যটির উন্নাও জেলায় ম্যাচ চলাকালে মৌমাছির ঝাঁকের আক্রমণে মারা গেছেন আম্পায়ার। তার বয়স ছিল ৬৫ বছর। এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার আহত হয়েছেন

কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় শুক্লাগঞ্জ এলাকার সাপরু ময়দানে আয়োজিত ম্যাচে এই ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এন সিং ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘মৌমাছির ঝাঁকের আক্রমণে আম্পায়ার মানিক গুপ্তের মৃত্যু হয়েছে। গুপ্তকে হাসপাতালে নেয়ার সময়ও তার মুখ ও শরীরে মৌমাছি লেগে ছিল, যা হামলার তীব্রতা বোঝায়। এই শোকের মুহূর্তে আমরা শোকসন্তপ্ত এবং তার পরিবারের পাশে দৃঢ়ভাবে আছি।’

পুলিশ জানিয়েছেন, কানপুরের বাসিন্দা মানিক গুপ্ত ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে মৌমাছির একটি ঝাঁক মাঠে উপস্থিত খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর আক্রমণ চালায়, এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলোয়াড় ও দর্শকরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। আম্পায়ারসহ প্রায় ১৫ থেকে ২০ জন খেলোয়াড় মৌমাছির হুলে আহত হয়েছেন

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক গুপ্ত গুরুতরভাবে আহত হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে প্রথমে শুক্লাগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে কানপুরের লালা লাজপাত রায় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডের সাফারি পার্কে ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

নরসিংদীতে নামাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মসজিদ খাদেমের

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

৫০ বছর পর আবার চাঁদের পথে মানুষ, সময় জানাল নাসা

দেশে ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী

আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড

রোজা না রাখায় ২ নারীসহ গ্রেপ্তার ৯

প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্পিনের লড়াই

কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলার মেয়েরা

১০

রমজানে লেবুর দামে আগুন, সেরা বিকল্প যা হতে পারে

১১

মেসিকে আনুষ্ঠানিক বিদায় দেবে কাতালান ক্লাব বার্সেলোনা

১২

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

১৩

লেবুর দাম কমেছে, বেগুন আজও শতক ছাড়িয়ে

১৪

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

১৫

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার!

১৬

আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম

১৭

আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি

১৮

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

১৯

এশিয়ার ২ দেশে ভূমিকম্প অনুভূত

২০