RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

লেবুর দাম কমেছে, বেগুন আজও শতক ছাড়িয়ে

ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান শুরুর অন্তত ৪-৫ দিন আগে থেকে প্রতি হালি শতক ছাড়িয়ে যাওয়া লেবুর দাম কমতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারে সালাদ ও সরবতে ব্যবহৃত এই পণ্যটির দাম আজ ৬০ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে। তবে, রমজানে অধিক চাহিদা সম্পন্ন বেগুনের দাম আজও শতক ছাড়িয়ে বিক্রি হচ্ছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে তিনটি ভিন্ন আকার ও ধরনের লেবু বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মাঝারি ৮০ টাকায় এবং বড় সাইজের ৪টি লেবু ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গতকাল এই তিন ধরনের লেবু ১০০ থেকে ১২০ টাকা দামে বিক্রি হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক হালি লেবুর দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।

বাজারে বেগুনের দামও কিছুটা কমেছে। তবে এখনো পণ্যটির দাম শতক ছাড়িয়ে বিক্রি হচ্ছে। মোটা কালো লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। আর লম্বা কালো চিকন বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। বেগুনি তৈরি করতে মোটা বেগুনের চেয়ে চিকন বেগুনের চাহিদা বেশি হওয়া এর দামও তুলনামূলক কিছুটা বেশি রয়েছে। অবশ্য রোজ শুরুর আগে চিকন বেগুনের চেয়ে মোটা বেগুনের দাম বেশি ছিল

এদিকে কাঁচামরিচের দাম দিনের ব্যবধানে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হয়েছে।

বাজারে বিভিন্ন ধরনের সবজির দামও দিনের ব্যবধানে শুক্রবারের চেয়ে কিছুটা কম দামে বিক্রি হতে দেখা গেছে। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু, প্রতিকেজি মাত্র ২০ টাকা। ভ্যান গাড়িতে আলু ৬ কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে কোথাও কোথাও।

প্রতিকেজি করলা ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা এবং ধুন্দুল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, শিম ৭০-৮০ টাকা এবং শালগম ৪০-৫০ টাকায় মিলছে।

বাজারে মানভেদে ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা এবং ধনেপাতা ও পুদিনাপাতা ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা এবং ডাঁটাশাক, কলমি শাক ও পালংশাক প্রতি আঁটি ১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর লাউ শাক ৩০ থেকে ৪০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহেও ঘাটতি নেই এবং প্রতিটি পণ্যের দামও স্বাভাবিক রয়েছে। তবে, রমজানের প্রভাবে ইফতারের আইটেমে ব্যবহৃত বারো মাসিক সবজির দাম কিছুটা বেড়েছে। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে বলেই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আগামী দু-তিন দিনের মধ্যে দাম কমে আসবে বলে আশা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডের সাফারি পার্কে ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

নরসিংদীতে নামাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মসজিদ খাদেমের

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

৫০ বছর পর আবার চাঁদের পথে মানুষ, সময় জানাল নাসা

দেশে ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী

আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড

রোজা না রাখায় ২ নারীসহ গ্রেপ্তার ৯

প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্পিনের লড়াই

কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলার মেয়েরা

১০

রমজানে লেবুর দামে আগুন, সেরা বিকল্প যা হতে পারে

১১

মেসিকে আনুষ্ঠানিক বিদায় দেবে কাতালান ক্লাব বার্সেলোনা

১২

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

১৩

লেবুর দাম কমেছে, বেগুন আজও শতক ছাড়িয়ে

১৪

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

১৫

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার!

১৬

আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম

১৭

আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি

১৮

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

১৯

এশিয়ার ২ দেশে ভূমিকম্প অনুভূত

২০