পরীক্ষামূলক
LIVE TV

রংপুর জেলা ডিবি’র অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি আটক

আজ সকাল ১১:৩৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র অফিসার ইনচার্জ জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এর নেতৃত্বে এসআই/ ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের মহিপুর মৌজাস্থ হাবু বালারঘাট ব্রীজ সংলগ্ন ৫০ ফুট উত্তরে পাকা রাস্তার উপর কালীগঞ্জের দিক থেকে আসা একটি শ্যালোমেশিন চালিত ছোট ভটভটির ডালার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অভিযুক্ত চালক ও সহযোগী যথাক্রমে ১। মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা- মৃত মোজাফফর হোসেন, সাং- দিঘীর পাড় ২। শ্রী জয়ন্ত কুমার(২০), পিতা- শ্রী উজ্জ্বল চন্দ্র, সাং- বারোমাইল, উভয়ের থানা-কাহালু, জেলা- বগুড়াদ্বয়কে ধৃত করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক মামলা রুজু করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন