রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচি পরিবর্তন
পবিত্র রমজান মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার সময়সূচি পরিবর্তন আনা হয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাস চলাকালীন আমদানি ও রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত জিরোপয়েন্ট এলাকায় চলাচল করতে পারবে। রোজার সময়সূচি ও শ্রমিক-ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বন্দরের কার্যক্রম পরিচালিত হলে পণ্য পরিবহন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হবে। এতে ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের কাজ পরিচালনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে পুনরায় পূর্বের নিয়ম অনুযায়ী আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, রমজান মাসে কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সুবিধা বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন