RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ওজনে কম দেয়ায় ডোমারে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডোমার উপজেলায় ওজনে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার সদর এলাকায় পরিচালিত অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে মেসার্স ডোমার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শম্ভু নাথ বায়কে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে জ্বালানি পরিমাপ পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেন বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে গড়ে ৫৭৯ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শায়লা সাঈদ তন্বী,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডোমার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর কার্যালয়ের ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন। এ সময় ডোমার থানা-এর পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান,”ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানি খাতে অনিয়ম ও প্রতারণা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কোনো ফিলিং স্টেশন গ্রাহকদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, পাবেন যারা

হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

রমজান উপলক্ষে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

নতুন বছরের প্রথম মাসে সড়কে ঝরেছে ৪৮৭ প্রাণ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি কত দিন

খেলার জগতও দখল করে নিচ্ছে এআই

শেখ হাসিনাসহ দণ্ডিতদের ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি আখতারের

রমজানে শরীরকে সতেজ করবে দুধ-তোকমার শরবত

প্রথম রোজায় ভূমিকম্পে কাঁপল দেশ

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১০

কুড়িগ্রামে সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

১১

ইফতারে খেজুর যে ভাবে খেলে, মিলবে বাড়তি পুষ্টি

১২

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

১৩

শিরোপা জয়ের দৌড়ে আবারও হোঁচট খেলো আর্সেনাল

১৪

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ১৩

১৫

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

১৬

দিনাজপুর, চিরিরবন্দরে বাসচাপায় শিক্ষার্থী নিহত, আহত ৫ প্রতিবাদে সড়ক অবরোধ

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

১৮

দাফনে বাধা বড় ছেলের, উঠানে পড়ে ছিল বাবার মরদেহ

১৯

বাড়বে রাতের তাপমাত্রা

২০