RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় গরু জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে গরু চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, ০২ ফেব্রুয়ারি সোমনার ০৫:৩০ এ মোগলহাট বিওপির আওতাধীন চওড়াটারী নামক স্থানে টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০২টি ভারতীয় গরু জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গরু ০২টি, যার সিজার মুল্য ২,০০,০০০/-টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর *কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি* বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের অনিয়ম জানাতে ডিএমপির বিশেষ হটলাইন

পঞ্চগড় জেলা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ কারাবন্দি

তিন জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

শাকিবের প্রিন্স সিনেমার ফার্স্টলুক প্রকাশ

আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম‍্যাচ

প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

আরও কমলো স্বর্ণের দাম

১০

গণভোটে প্রচার চালালে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যে শাস্তি

১১

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম

১২

সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ

১৩

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও

১৪

ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১৫

১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ

১৬

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

১৭

আজ ০২ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০২ ফেব্রুয়ারি ২০২৬

১৯

মোংলা বন্দরে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ৫৭ হাজার টন গম

২০