‘এ মুহূর্তটির জন্য সারা জীবন অপেক্ষা করেছি’
জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ ২০২৫ সালকে তার জীবনের সাফল্যের বছর বানানোর দৃঢ় শপথ নিয়েছেন। বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর, এই শপথ তার জন্য নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি লোপেজের Kiss of the Spider Woman সিনেমাটি সান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর ব্যাপক প্রশংসা পেয়েছে। সমালোচকরা রটেন টম্যাটোস-এ সিনেমাটিকে ৮০ রেটিং দিয়েছেন। সিনেমাটির প্রিমিয়ার হওয়ার পর লোপেজ উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, “আমি এই মুহূর্তটির জন্য সারা জীবন অপেক্ষা করেছি।”
এছাড়া, লোপেজ জানান, তার মা তাকে ছোটবেলায় West Side Story সিনেমাটি দেখাতেন, যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
সিনেমাটির অভাবনীয় সাফল্য প্রসঙ্গে লোপেজ আরও যোগ করেন, “এটা ছিল আমার জীবনের স্বপ্ন এবং এটি পূর্ণ করতে পেরে আমি গর্বিত।”
সিনেমাটির এমন সাফল্য আসার পর, লোপেজ জানান, ২০২৫ সালে তার অনেক কিছু পরিকল্পনা রয়েছে। একটি সূত্র জানায়, “২০২৫ সালটি তার জন্য বিশাল কিছু হতে যাচ্ছে।”
Kiss of the Spider Woman সিনেমায় লোপেজ ডিয়েগো লুনা এবং টনি ডোভোলানি-এর সঙ্গে অভিনয় করেছেন।
এদিকে, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের পরেও লোপেজ ২০২৫ সালের জন্য অনেক বেশি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন