RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

রংপুরে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাতটায় স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডি টিম পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর ওই নারীর লাশ বস্তাবন্দি করে এখানে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ বিষয় বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০