RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু। এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে রোগটি নিয়ে ভর্তি হয়েছেন ৩৩ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ৪১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর আগে গত বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং রোগটিতে মোট মারা যান ৪১৩ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১০

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১১

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

১২

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

১৩

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১৪

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১৫

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৭

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১৯

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

২০