পরীক্ষামূলক
LIVE TV

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আইসিসির ৩ পরামর্শ

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।

আইসিসির নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি পরামর্শ দেয়।

তার একটি হলো- বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করা।

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ জানিয়েছেন, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে আইসিসির পাঠানো চিঠিতে।

দ্বিতীয়ত বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় ও সতর্ত করা হয়।

তৃতীয়ত বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ।

আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন