RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (আজ) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারসহ নানা অনিয়মের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এতে মেধাবী ও প্রকৃত পরীক্ষার্থীরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  এডভোকেট মাহমুদুল হাসান রিপন (আইনজীবী), সবুজ মিয়া, সাগর আহমেদ, মেহেদী হাসান, আবুল বাসার (শিক্ষক) এবং ওরাকল গাইবান্ধা শাখার শিক্ষক আশা খাতুনসহ সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের অন্যান্য সদস্যরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১০

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১১

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৩

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৪

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৫

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৬

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

১৭

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

১৮

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১৯

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

২০