RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ১:১৬ অপরাহ্ন

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি

গ্রাফিক্সঃ আরসিটিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোট ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সালীম আহমাদ খান বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি বলেন, প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

সালীম আহমাদ খান জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আমরা আশা করছি, তার আগেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে সক্ষম হবো।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গতকাল (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে সিঙ্গাপুরে সর্বোচ্চ ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১০

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১১

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১২

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৩

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৪

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৮

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৯

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

২০