মাহফিলের-মেলায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলের মেলায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আজ সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ি মাদ্রাসা মাঠে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কাঠালবাড়ীতে মাহফিল উপলক্ষে এই মেলায় পার্শ্ববর্তীর হাতড়েকুড়ি গ্রামের ১০/১৫ জনের একদল যুবক লাঠি হাতে এসে মেলায় বসা বিভিন্ন দোকানে চাঁদা দাবি করে। এ সময় দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার করলে তারা নাগরদোলার ৪টি সিড়ি খুলে নিয়ে যায়।
এ সময় ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ তাদের বাঁধা দিলে দুই গ্রামবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রামের ১০জন গুরুতর আহত হয়।
আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত জাহাঙ্গীল আলম কে বগুড়ায় শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
মন্তব্য করুন