পরীক্ষামূলক
LIVE TV

গাজীপুরে ভয়াবহ আগুন, দুটি ঝুটের গুদাম পুড়ে ছাই

গাজীপুরের কোনাবাড়ীতে দুটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে পাশের আরও একটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, কোনাবাড়ীতে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন