RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৫, ৪:১০ অপরাহ্ন

ট্রাম্পের ঘোষণা, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক কার্যকর

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে। তবে, তিনি জানিয়েছেন যে তেল আমদানির শুল্ক নিয়ে সিদ্ধান্ত আজ রাতের মধ্যেই নেওয়া হতে পারে।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা তেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই নেব। কারণ, তারা আমাদের তেল সরবরাহ করে, তবে সেটি নির্ভর করবে তাদের নির্ধারিত দামের ওপর।”

তিনি আরও বলেন, “আমাদের তেল খাত অত্যন্ত শক্তিশালী, ফলে আমদানির ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব। আমরা যে পরিমাণ পণ্য আমদানি করি, সেটি আমাদের নিজস্ব উৎপাদিত না হলেও তাতে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না।”

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন) জানায়, কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট তেল আমদানির প্রায় ৫৫% সরবরাহ করে, আর মেক্সিকো সরবরাহ করে অতিরিক্ত ১১%।

যদিও কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সমাধানে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

ট্রাম্প তার নির্বাচনি প্রচারণার সময় থেকেই শুল্ক আরোপের পরিকল্পনার কথা বলে আসছেন। তিনি মূলত এটি সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদক প্রবাহ রোধের পদক্ষেপ হিসেবে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, “এই উদ্যোগের উদ্দেশ্য হলো বিপুলসংখ্যক অবৈধ অভিবাসীর প্রবেশ ঠেকানো, যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ফেন্টানিল (এক ধরনের মাদক) আসা বন্ধ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো।”

নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে, হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। বরং তিনি তার প্রশাসনকে বিষয়টি যাচাই-বাছাই ও পর্যালোচনা করার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০