পরীক্ষামূলক
LIVE TV

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। গত দুদিন ধরে সূর্যের দেখা নেই। তাপমাত্রা উঠানামা করছে ১১ডিগ্রির ঘরে ফলে শ্রমজীবি মানুষরা পড়েছে চরম বিপাকে।

আজ বুধবার ( ২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ১১ থেকে ১২ কিলোমিটার।
গতদিনের ম্যাক্সিমাম তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

কনকনে শীতে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যায় আগুন পোহাতে বসে উষ্ণতা নিতে দেখা যায় শীতার্ত মানুষদের।
সকালে কুয়াশার কারণে পথঘাটে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানায় গাড়ি চালকরা। শ্রমজীবি মানুষরা যারা জীবিকার তাগিদে বাইরে কাজ করেন তারা সকালে এই কনকনে শীতে পড়েছে চরম দূর্ভোগে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান,’হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে শীতের তীব্রতা অনেক বেশী। আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষ তাপমাত্রা আরো কমে যাবে এবং মাঝারি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন