RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

বুর্জ খলিফার উচ্চতা অতিক্রমের পথে সৌদির জেদ্দা টাওয়ার

ছবিঃ সংগৃহীত

জেদ্দা টাওয়ার, যা আগে কিংডম টাওয়ার নামে পরিচিত ছিল, চলতি বছরের জানুয়ারিতে এর নির্মাণ পুনরায় শুরু হয়েছে। প্রতি ৩-৪ দিনে টাওয়ারটিতে একটি করে নতুন তলা যুক্ত হচ্ছে। আশা করা হচ্ছে, ২০২৮ সালে এটি বিশ্বের সর্বোচ্চ ভবন হবে যা বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে।

সৌদি বিন লাদিন গ্রুপ, দার আল-হান্দাসাহ ও টার্নার কনস্ট্রাকশন একসঙ্গে কাজ করে এটি নির্মাণ কাজে।
২০২৫ সালের আগস্টে এটি ৭৫ তলার উচ্চতা পৌঁছায়। সম্প্রতি এর নির্মাণকাজ প্রায় ৮০ তলা পর্যন্ত পৌঁছেছে। ভবনটির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে শক্তিশালী হাইব্রিড পাইল্ড র্যাফ্ট সিস্টেম। ৭,৫০০ বর্গমিটার এলাকায় ৫ মিটার পুরু কংক্রিটের প্যাড রয়েছে, যা ২৭০টি গভীর বোরড পাইলের মাধ্যমে মাটিতে শক্তভাবে গেঁথে রাখা হয়েছে।

টাওয়ারের পাঁচ স্তরের বেসে থাকবে দোকান, রেস্টুরেন্ট এবং ইভেন্টের জন্য জায়গা। সৌদি আরবের ভিশন ২০৩০-র অংশ হিসেবে এই টাওয়ার দেশটির স্থাপত্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ভবনটিতে মোট ১৬৩ তলা রয়েছে।
বুর্জ খলিফা ২৬,০০০-এরও বেশি কাচের প্যানেল দিয়ে তৈরি, যা গরম আবহাওয়া সহ্য করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে এবং প্রায় ছয় বছর সময় লেগেছিল। এতে ১২,০০০-এর বেশি শ্রমিক ও প্রকৌশলী কাজ করেছিলেন। পুরো প্রকল্পের খরচ প্রায় ১.৫ বিলিয়ন ডলার, যা এটিকে সবচেয়ে ব্যয়বহুল ভবনগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০