পরীক্ষামূলক
LIVE TV

ইছামতী নদী থেকে লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী নদী থেকে আবু ছৈয়দ (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশের ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ছৈয়দ হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদার বাড়ির বাসিন্দা। তিনি দুই ছেলে ও মেয়ের জনক।

প্রত্যক্ষদর্শী মিনু আক্তার (৬০) জানান, সকালে গরু চরাতে গিয়ে খালে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, আবু ছৈয়দ ৯ দিন আগে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ তার লাশ উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন